ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে বহুলভাবে প্রচলিত, প্রচুরসংখ্যক মানুষ ফ্রিল্যান্সিং করে অনলাইনে বা ইন্টারনেটে অর্থ উপার্জন করছে। ফ্রিল্যান্সিং শেখার অসংখ্য রিসোর্সেস (ফ্রি বা পেইড) ইন্টারনেটে রয়েছে, বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিয়ে থাকেন।

আমাদের এই ব্লগে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চেষ্টা হল ফ্রিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষকে কিছু তথ্য প্রদান করা, সঠিক কিছু দিকনির্দেশনা দেওয়া, ফ্রি রিসোর্সেস, ফ্রি কোর্স, ফ্রি ডাউনলোডস শেয়ার করা যেগুলো হয়ত আপনাদেও ফ্রিল্যান্সিং কাজ করার ক্ষেত্রে সাহায্য করবে।

শুরুর কথা

ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা শুরুর আগে একটা ব্যক্তিগত মতামত আলোচনা করতে চাই। প্রশ্ন হল:

ফ্রিল্যান্সিং কি একটি পেশা?

উত্তর দেবার বা জানার আগে একটা বিষয় চিন্তা করুন, মনে করুন একটি ছেলে ডাক্তারি পড়াশোনা শেষ করেছে। এখন সে কোন হসপিটালে চাকরি নিতে পারে যেখানে সে মাস চুক্তিতে কাজ করবে এবং মাস শেষে বেতন পাবে। এক্ষেত্রে সে একজন ফুলটাইম জব হোল্ডার। অথবা সে কোন ক্লিনিকে পার্ট টাইম চাকরি নিয়েছে, যেখানে সে হয়ত ঘন্টা হিসেবে টাকা পাবে। এক্ষেত্রে সে হয়ে গেল একজন পার্ট টাইমার। অথবা মনে করুন সে ঠিক করল বাসার সামনে গ্যারেজে একটা ছোট চেম্বার করবে আর রুগিরা চাইলে ফোন করে তাকে বাসায় নিয়ে গিয়ে চিকিংসা নিতে পারবে তার কাছ থেকে, তার কাজের কোন বাধাধরা সময় বা নির্দিষ্ট পেমেন্ট নেই। সে যতক্ষন ইচ্ছা কাজ করতে পাওে, চাইলে নাও করতে পারে। এখন বলুন তো, সে কি একজন ফ্রিল্যান্সার নয়?

ঠিক একই রকম হতে পারে একজন আর্কিটেক্ট বা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রেও। কিন্তু বাস্তবে দেখবেন যে, আমাদের দেশে ফ্রিল্যান্সিং শব্দটি ব্যবহৃত হয় শুধুমাত্র আইটি প্রফেশনালদের কাজের ক্ষেত্রে, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যাবহার করে আইটি ফিল্ড থেকে উপার্জন করে থাকে।

এইসব আলোচনা করার একটা উদ্দেশ্য আছে, আমি বলতে চাইছি যে, ফ্রিল্যান্সিংটা আসলে কোন পেশা নয়, বরং এটি আপনি কিরকম সময়ের এবং পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন, তার একটি শ্রেনিবিভাগ মাত্র। অর্থাৎ আপনি

  • ফুল টাইম কাজ করতে পারেন
  • পার্ট টাইম কাজ করতে পারেন
  • ফ্রিল্যান্সিং করতে পারেন

এই প্রতিটি ক্ষেত্রেই আপনাকে ভিন্ন ভিন্ন পরিমান সময় কাজ করতে হবে, আপনার পারিশ্রমিকও ভিন্ন হবে, সবচেয়ে বড় কথা আপনার দায়িত্বের গন্ডি বা পরিমাণ ভিন্ন হবে।

মূল যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি তা হল,

আপনি ফ্রিল্যান্সিং করবেন না পার্ট টাইম কাজ করবেন তা ঠিক করার আগে মনোযোগ দিন আপনি কি করবেন সেটার উপর।

অর্থাৎ আপনি কি কি স্কিল নিয়ে কাজে নামবেন তা ঠিক করুন সবার আগে। আপনারা অনেকেই (সম্ভবত সবাই) ফ্রিল্যান্সিং করতে উৎসাহিত হয়েছেন খুব সম্ভবত আশেপাশের কারও ফ্রিল্যান্সিংএ সফলতা দেখে, অথবা পত্রিকাতে কোন ফ্রিল্যান্সার এর সফলতার নিউজ দেখে, অথবা ”আমাদের কোর্স করে কোটিপতি হয়ে যাবেন” টাইপের কোন বিজ্ঞাপন দেখে। কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন:

  • আপনি আসলে কি করবেন?
  • আপনার কোন কাজটার জন্য কেউ আপনাকে টাকা দেবে?
  • যে কাজটা করবেন বলে ঠিক করলেন, সেটা কি আদও করতে পারবেন সঠিকভাবে?
  • সবচেয়ে বড় কথা সেই কাজটা করে কি আপনার কাঙ্খিত পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব?

আমি এই ব্লগে চেষ্টা করব উপরের এই প্রশ্নগুলোর উত্তর দেবার বা এমন কিছু তথ্য দেবার যার সাহায্যে আপনি নিজেই এই প্রশ্নগুলোর উত্তর খুজে নিতে পারেন। ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করে যে সব পদ্ধতিতে টাকা উপার্জন করা সম্ভব তার সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব আর সাথে সাথে বিভিন্ন প্রয়োজনীর ওয়েবসাইট ও রিসোর্স শেয়ার করা হবে।

আপনি যদি ঠিক করেই থাকেন ফ্রিল্যান্সিং করবেন এবং এজন্য কিছু সময় ও অর্থ ব্যয় করবেন, তবে এই ব্লগে একটু সময় দিয়ে কিছু পড়–ন, হয়ত আপনার জন্য কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে।

ফ্রি ডাউনলোডস - ফ্রি রিসোর্সেস